নজর বিডি

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

মৌসুমী বর্ষণের কারণে ভারতে সৃষ্ট হড়কা বান (আকস্মিক বন্যা) ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। 

রবিবার (১৯ জুলাই) ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা ও ভূমিধসে মিয়ানমার সীমান্তসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন এবং ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক জানান, নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ জারি রয়েছে। এই দুর্যোগে রাজ্যটিতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এদিকে, জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বন্যায় বাসস্ট্যান্ডসহ সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু অঞ্চলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী ও জরুরি সেবা বিভাগের কর্মীরা রাজৌরি জেলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী দু’দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ কাশ্মিরে বার্ষিক হিন্দু তীর্থযাত্রা ‘অমরনাথ যাত্রা’ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

মৌসুমী বর্ষণের কারণে ভারতে সৃষ্ট হড়কা বান (আকস্মিক বন্যা) ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটির কর্তৃপক্ষ। 

রবিবার (১৯ জুলাই) ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্যা ও ভূমিধসে মিয়ানমার সীমান্তসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন এবং ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক জানান, নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ জারি রয়েছে। এই দুর্যোগে রাজ্যটিতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এদিকে, জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বন্যায় বাসস্ট্যান্ডসহ সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু অঞ্চলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী ও জরুরি সেবা বিভাগের কর্মীরা রাজৌরি জেলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী দু’দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ কাশ্মিরে বার্ষিক হিন্দু তীর্থযাত্রা ‘অমরনাথ যাত্রা’ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত