মালয়েশিয়ায় কর্মসংস্থানের খোঁজে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসীদের কল্যাণে নিয়োজিত সংগঠন ‘মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক’ (এমডব্লিউএন)।
সেখানে অবস্থানরত শ্রমজীবী প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি সরাসরি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্প্রতি জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক ঘণ্টার বিশেষ বৈঠকে এমডব্লিউএন নেতৃবৃন্দ মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের বাস্তবচিত্র তুলে ধরেন। বৈঠকে ইমিগ্রেশন কর্তৃক ধারাবাহিক ধরপাকড়, জোরপূর্বক শ্রম এবং মানবপাচারের নানা দিক তুলে ধরে বলা হয়—প্রবাসীরা শুধু অর্থনৈতিক চালিকাশক্তিই নন, বর্তমানে তাঁরা চরম অস্তিত্ব সংকটে ভুগছেন।
সংকট নিরসনে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি স্বচ্ছ ও বাধ্যতামূলক দ্বিপাক্ষিক শ্রম চুক্তি সম্পাদন, মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করে নৈতিক নিয়োগ ব্যবস্থা প্রবর্তন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইনি সুরক্ষা ও দ্রুত বিচার নিশ্চিত করা।
পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে চলমান ইমিগ্রেশন অভিযানের কারণে বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, অসাধু দালালদের প্রলোভনে না পড়া এবং যেকোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন বা স্বীকৃত কোনো সংস্থার পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এমডব্লিউএন জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় কার্যকর ও টেকসই পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে তাদের অধিকার আদায়ের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন