নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস লাইনের জরুরি মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। 

এর ফলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, উল্লেখিত সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

গ্যাস লাইনের জরুরি মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। 

এর ফলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, উল্লেখিত সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত