নজর বিডি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রতিবন্ধী অধিকার বাস্তবায়নে ১০ দফা দাবি ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদ’-এর

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্বসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১০ দফা দাবি জানিয়েছে নবগঠিত সংগঠন 'প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদ'। 

সোমবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং এসব দাবি উপস্থাপন করে।

সংবাদ সম্মেলনে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি আবু হুরায়রা সাদ ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণ ইলহামের মা সালমানুর সংগঠনের পক্ষে দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. শিক্ষা ও প্রশিক্ষণ: অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি কর্মসংস্থানমুখী কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা। ২. বিনামূল্যে স্বাস্থ্যসেবা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এমআরআই, ব্লাড স্ক্রিনিংসহ জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিনামূল্যে প্রদান এবং হাসপাতালে চিকিৎসা ফিতে ৫০ শতাংশ ছাড় নিশ্চিত করা। ৩. চাকরি ও ঋণ সুবিধা: শিক্ষিত প্রতিবন্ধী তরুণদের জন্য বিশেষ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি, বেসরকারি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক নিয়োগ এবং বিনাসুদে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ৪. সামাজিক নিরাপত্তা: প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়িয়ে স্বচ্ছতা নিশ্চিত করা। ৫. সর্বজনীন প্রবেশগম্যতা: ভবন, হাসপাতাল, গণপরিবহন ও ডিজিটাল সেবায় প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা। ৬. আইনি সুরক্ষা ও বিচার: বিচার ব্যবস্থা ও সরকারি সেবায় সমান অধিকার নিশ্চিতকরণ এবং প্রতিবন্ধীদের বিরুদ্ধে সহিংসতা রোধে বিশেষ আদালত ও আইন-শৃঙ্খলা ইউনিট গঠন। ৭. দুর্যোগ ব্যবস্থাপনা: উদ্ধার কার্যক্রম ও আশ্রয়কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখা এবং জলবায়ু পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা। ৮. রাজনৈতিক প্রতিনিধিত্ব ও পৃথক মন্ত্রণালয়: জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তত ১০টি সংরক্ষিত আসন রাখা এবং পৃথক মন্ত্রণালয় গঠন করা। ৯. আইন সংস্কার: সিআরপিডি বাস্তবায়নে সব মন্ত্রণালয়ে বাজেট নিশ্চিত করা ও সিআরপিডিবিরোধী আইন বাতিল করা। ১০. সব ধরনের প্রতিবন্ধীদের সমঅধিকার: শারীরিক, দৃষ্টি, অটিজম, মনোসামাজিক ও শ্রবণপ্রতিবন্ধীসহ সব শ্রেণির প্রতিবন্ধীদের সমসুযোগ প্রদান।

সংবাদ সম্মেলনে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তরুণদের অভিভাবক, বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী অধিকার বাস্তবায়নে ১০ দফা দাবি ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদ’-এর

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত