চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার ঘোষিত গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (২০ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে সংগঠনটির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র বলেন, বর্তমান নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। তাই দাবিগুলো বিবেচনার জন্য সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবিকার স্বার্থে বন্দর ও পরিবহন কার্যক্রম ব্যাহত না করে সরকারকে বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মেয়রের এই আহ্বানের পর সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এর আগে, অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রতিবাদ এবং দীর্ঘদিন ধরে তোলা ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট বা লকআউটের ডাক দিয়েছিল সংগঠনটি।
সংগঠনটির ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা। ওজন ও দূরত্বভিত্তিক সরকারি ভাড়া নীতিমালা প্রণয়ন ও অগ্রিম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা। চালকদের একবারে পেশাদারি ভারী যানবাহনের লাইসেন্স প্রদান করা। রেজিস্ট্রেশন জটিলতা, মামলা ও হয়রানি বন্ধ এবং বিভিন্ন কর-ফি একক ব্যবস্থার আওতায় আনা। চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল ও নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা। পণ্য পরিবহন খাতের জন্য পৃথক শ্রমনীতি প্রণয়ন ও চালক-হেল্পারদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন