জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহকরা মারাত্মক স্বল্পচাপের (Low Pressure) মুখে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরবরাহজনিত ঘাটতির ফলেই বেশ কিছু এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহকরা মারাত্মক স্বল্পচাপের (Low Pressure) মুখে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরবরাহজনিত ঘাটতির ফলেই বেশ কিছু এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন