নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্পর্শকাতর জঙ্গল সলিমপুর এলাকায় সংযোগ ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে প্রস্তাবিত দুটি সড়ক সিডিএর ‘সিলিমপুর আবাসিক এলাকা’র মধ্য দিয়ে নেওয়ার প্রস্তাবে সায় দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। 

আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্ত পরিবেশ রক্ষায় প্লট মালিকদের দাবির মুখে সেনাবাহিনীকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সিডিএ সূত্র ও চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকাটি স্পর্শকাতর হওয়ায় একটি সংরক্ষিত আবাসিক এলাকার মধ্য দিয়ে সরাসরি সড়ক সংযোগ দিলে সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। মূল আবাসিক এলাকা এড়িয়ে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। স্থায়ী কোনো সড়ক আবাসিকের ভেতর দিয়ে না করাই শ্রেয়। সেনাবাহিনীর প্রতিনিধি দলকে বিকল্প স্থান দেখানো হয়েছে। তারা বিকল্প রুটের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে সিডিএকে হালনাগাদ তথ্য জানাবে।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান সিলিমপুরকে আধুনিক ও পরিবেশবান্ধব করার আশ্বাস দেন:

খালে বর্জ্য না ফেলা, সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণ এবং এলাকা পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণের আহ্বান জানান।

দীর্ঘদিন ধরে চলা পানি সংকট দূর করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করা হয়েছে এবং দ্রুততম সময়ে পানির সংযোগ নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্পর্শকাতর জঙ্গল সলিমপুর এলাকায় সংযোগ ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে প্রস্তাবিত দুটি সড়ক সিডিএর ‘সিলিমপুর আবাসিক এলাকা’র মধ্য দিয়ে নেওয়ার প্রস্তাবে সায় দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। 

আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্ত পরিবেশ রক্ষায় প্লট মালিকদের দাবির মুখে সেনাবাহিনীকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সিডিএ সূত্র ও চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকাটি স্পর্শকাতর হওয়ায় একটি সংরক্ষিত আবাসিক এলাকার মধ্য দিয়ে সরাসরি সড়ক সংযোগ দিলে সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। মূল আবাসিক এলাকা এড়িয়ে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। স্থায়ী কোনো সড়ক আবাসিকের ভেতর দিয়ে না করাই শ্রেয়। সেনাবাহিনীর প্রতিনিধি দলকে বিকল্প স্থান দেখানো হয়েছে। তারা বিকল্প রুটের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে সিডিএকে হালনাগাদ তথ্য জানাবে।

পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান সিলিমপুরকে আধুনিক ও পরিবেশবান্ধব করার আশ্বাস দেন:

খালে বর্জ্য না ফেলা, সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণ এবং এলাকা পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণের আহ্বান জানান।

দীর্ঘদিন ধরে চলা পানি সংকট দূর করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আলোচনা করা হয়েছে এবং দ্রুততম সময়ে পানির সংযোগ নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত