ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (পবিস-৪)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির পর অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মিটার জব্দ করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২২ জুলাই) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
এক বার্তায় সমিতি জানায়, পশ্চিম ব্রাহ্মণকিত্তা এলাকায় একটি আবাসিক মিটারের সোর্স সাইডে সংযোগ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সময় একজনকে হাতেনাতে ধরা হয়। এছাড়া নবাবচর এলাকায় দুটি অটোচার্জিং স্টেশনে একইভাবে মিটারের সোর্স সাইডে তার ঢুকিয়ে বিদ্যুৎ চুরির ঘটনা শনাক্ত করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত তিনটি সংযোগের মিটার, সার্ভিস ড্রপ তারসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
বিদ্যুৎ চুরি প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে জানিয়ে ঢাকা পবিস-৪ কর্তৃপক্ষ অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন