নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার সময় স্নাতক (সম্মান) পরীক্ষার মূল সনদপত্র দাখিল করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাতিল হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ ও ১৫৬০৩৭০৫। তারা সাধারণ শিক্ষা ক্যাডারে ‘অবতীর্ণ প্রার্থী’ (Appeared) হিসেবে আবেদন করে সাময়িকভাবে মনোনীত হয়েছিলেন। তবে তাদের মূল স্নাতক পরীক্ষার ফলাফল বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হয়।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময় সনদপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় কমিশনের নবম বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাদের ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসনে ৬৮৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনীত করা হলেও যোগ্য প্রার্থীর অভাবে ১৫টি পদ ফাঁকা থেকে যায়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার সময় স্নাতক (সম্মান) পরীক্ষার মূল সনদপত্র দাখিল করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাতিল হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ১২০২৭১৩০ ও ১৫৬০৩৭০৫। তারা সাধারণ শিক্ষা ক্যাডারে ‘অবতীর্ণ প্রার্থী’ (Appeared) হিসেবে আবেদন করে সাময়িকভাবে মনোনীত হয়েছিলেন। তবে তাদের মূল স্নাতক পরীক্ষার ফলাফল বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হয়।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময় সনদপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় কমিশনের নবম বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাদের ফলাফল ও মনোনয়ন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসনে ৬৮৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনীত করা হলেও যোগ্য প্রার্থীর অভাবে ১৫টি পদ ফাঁকা থেকে যায়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত