নিরাপত্তার কারণ দেখিয়ে আবারো দিল্লিতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রোরেল কর্পোরেশন (ডিএমআরসি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হঠাৎ করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে গত প্রায় দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে তরুণ ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (টুইটার) ডিএমআরসি জানিয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকহাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন আপাতত বন্ধ থাকবে।
আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, হঠাৎ স্টেশন বন্ধ করে দেওয়ায় যাত্রীদের বাসে ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন