নজর বিডি

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে সেখানে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর আবারও পুলিশি হামলার শঙ্কা দেখা দিয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত দুই মাস ধরে সেখানে সিজেপির আন্দোলন চলছে, যা দিন দিন আরও জোরদার হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জন্তর মন্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী ও বিশেষ কনটিনজেন্ট মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোঁড়ার ঘটনা ঘটে, যার পর ওই এলাকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, সিজেপি জানিয়েছে যে জন্তর মন্তর এলাকায় হঠাৎ ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরকারের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, “জন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ। 

সরকার কি আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে?” একই সঙ্গে তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সাধারণ বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করার জোর আহ্বান জানান।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এর ফলে সেখানে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর আবারও পুলিশি হামলার শঙ্কা দেখা দিয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত দুই মাস ধরে সেখানে সিজেপির আন্দোলন চলছে, যা দিন দিন আরও জোরদার হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জন্তর মন্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী ও বিশেষ কনটিনজেন্ট মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোঁড়ার ঘটনা ঘটে, যার পর ওই এলাকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, সিজেপি জানিয়েছে যে জন্তর মন্তর এলাকায় হঠাৎ ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরকারের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, “জন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ। 

সরকার কি আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে?” একই সঙ্গে তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সাধারণ বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করার জোর আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত