নজর বিডি

আল-আকসা মসজিদ চত্বরে শত শত ইহুদির প্রবেশ

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে আজ সকালে একসঙ্গে শত শত ইহুদি প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেছে। এ সময় পুলিশ তাদের নিরাপত্তা দেয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে আজ বৃহস্পতিবার ইহুদিরা এমনও জায়গায় গিয়ে প্রার্থনা করেছে যেখানে তাদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ইহুদিরা আজ তিসা বা’ভ এর উপবাস পালন করছেন। এদিন তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল মাউন্ট ধ্বংস করা হয় বলে বিশ্বাস ইহুদিদের। তারা দাবি করে থাকে, বর্তমানে যেখানে আল-আকসা মসজিদের অবস্থান সেখানে এক সময় তাদের টেম্পল মাউন্ট ছিল। আর এ বিষয়টি নিয়ে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় উত্তেজনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইহুদিরা দলে দলে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছে। এ সময় তারা তাদের ধর্মীয় বই থেকে বিভিন্ন বাক্য উচ্চারণ করছিল। এছাড়া কয়েকজন ইসরায়েলের পতাকা নিয়ে সেগুলো সেখানে উড়িয়েছে।

ইসরায়েলের উগ্রডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আল-আকসায় ইহুদিদের অবাধ প্রবেশের বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ দখলদার বলেছেন, “দেখুন আজ এখানে কি হচ্ছে। ইহুদিরা প্রার্থনা করছেন। তারা অনুভব করছে এটির মালিক তারা। এমনটি আগে কখনো হয়নি।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আল-আকসা মসজিদ চত্বরে শত শত ইহুদির প্রবেশ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে আজ সকালে একসঙ্গে শত শত ইহুদি প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেছে। এ সময় পুলিশ তাদের নিরাপত্তা দেয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে আজ বৃহস্পতিবার ইহুদিরা এমনও জায়গায় গিয়ে প্রার্থনা করেছে যেখানে তাদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ইহুদিরা আজ তিসা বা’ভ এর উপবাস পালন করছেন। এদিন তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল মাউন্ট ধ্বংস করা হয় বলে বিশ্বাস ইহুদিদের। তারা দাবি করে থাকে, বর্তমানে যেখানে আল-আকসা মসজিদের অবস্থান সেখানে এক সময় তাদের টেম্পল মাউন্ট ছিল। আর এ বিষয়টি নিয়ে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় উত্তেজনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইহুদিরা দলে দলে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছে। এ সময় তারা তাদের ধর্মীয় বই থেকে বিভিন্ন বাক্য উচ্চারণ করছিল। এছাড়া কয়েকজন ইসরায়েলের পতাকা নিয়ে সেগুলো সেখানে উড়িয়েছে।

ইসরায়েলের উগ্রডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আল-আকসায় ইহুদিদের অবাধ প্রবেশের বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ দখলদার বলেছেন, “দেখুন আজ এখানে কি হচ্ছে। ইহুদিরা প্রার্থনা করছেন। তারা অনুভব করছে এটির মালিক তারা। এমনটি আগে কখনো হয়নি।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত