নজর বিডি
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে প্রায় ১২ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) একটি ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১টি পলিথিন প্যাকেটে সুকৌশলে লুকানো অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তার ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং পাস ও একটি স্মার্টফোন।

গ্রেপ্তার জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে প্রায় ১২ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) একটি ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১টি পলিথিন প্যাকেটে সুকৌশলে লুকানো অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তার ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং পাস ও একটি স্মার্টফোন।

গ্রেপ্তার জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত