ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রিয়াদের বিরুদ্ধে কঠোর ও মারাত্মক প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে হুথিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে পরিচালিত এই হামলায় হোদাইদাহের টেলিকম অবকাঠামো এবং পার্শ্ববর্তী কামারান দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়।
কামারান দ্বীপে হামলায় এক নারী আহত হন এবং বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হোদাইদাহ বন্দরে সরাসরি আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনার জন্য হুথি বিদ্রোহীদের বেপরোয়া কর্মকাণ্ডকে দায়ী করেছেন।
তিনি জানান, সম্প্রতি লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখা হবে।
এর আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার জের ধরে গত ২০ জুলাই থেকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে হুথিরা। এই হামলার মধ্য দিয়ে ২০২২ সাল থেকে চলে আসা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমন পর্বের অবসান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন