নজর বিডি

সৌদির পারমাণবিক চুক্তির সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত জুড়ে দিলেন ট্রাম্প

মার্কিন-সৌদি পারমাণবিক সমঝোতা চুক্তি নিয়ে নতুন শর্ত আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়া হবে না।

গত বুধবার ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলেও এক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নতুন এই শর্ত জুড়ে দেন। শুক্রবার ওভাল অফিসে তিনি নিজ অবস্থানের পুনরাবৃত্তি করে জানান, জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের স্বাক্ষরের আগেই বিষয়টি প্রকাশ্য ছিল এবং উভয় পক্ষই এই শর্ত সম্পর্কে অবগত ছিল।

এদিকে ট্রাম্পের এই নতুন শর্তের বিষয়ে রিয়াদ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

চুক্তির প্রাথমিক খসড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটিকে ৩০ বছর মেয়াদি বিলিয়ন ডলারের অর্থনৈতিক অংশীদারত্ব হিসেবে উপস্থাপন করা হয়, যা কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, কোনো উপাদান সমৃদ্ধকরণের সুযোগ এতে থাকবে না।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পারমাণবিক চুক্তির সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত জুড়ে দিলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

মার্কিন-সৌদি পারমাণবিক সমঝোতা চুক্তি নিয়ে নতুন শর্ত আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়া হবে না।

গত বুধবার ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলেও এক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নতুন এই শর্ত জুড়ে দেন। শুক্রবার ওভাল অফিসে তিনি নিজ অবস্থানের পুনরাবৃত্তি করে জানান, জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের স্বাক্ষরের আগেই বিষয়টি প্রকাশ্য ছিল এবং উভয় পক্ষই এই শর্ত সম্পর্কে অবগত ছিল।

এদিকে ট্রাম্পের এই নতুন শর্তের বিষয়ে রিয়াদ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

চুক্তির প্রাথমিক খসড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটিকে ৩০ বছর মেয়াদি বিলিয়ন ডলারের অর্থনৈতিক অংশীদারত্ব হিসেবে উপস্থাপন করা হয়, যা কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, কোনো উপাদান সমৃদ্ধকরণের সুযোগ এতে থাকবে না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত