নজর বিডি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশটির ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, একদল হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সরাসরি নিরাপত্তা চৌকিতে সজোরে ধাক্কা দিলে বিকট বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১২ জন সেনাসদস্যের পাশাপাশি ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা প্রাণ হারান।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সুরক্ষায় দায়িত্ব পালনকালে তাদের ১৫ জন বীর সন্তান এই আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ নিহত ১৫

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশটির ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, একদল হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সরাসরি নিরাপত্তা চৌকিতে সজোরে ধাক্কা দিলে বিকট বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১২ জন সেনাসদস্যের পাশাপাশি ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা প্রাণ হারান।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সুরক্ষায় দায়িত্ব পালনকালে তাদের ১৫ জন বীর সন্তান এই আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত