ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বন্দরনগরীতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের পর সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশে বাসিন্দাদের জন্য আগাম সতর্কতা জারি করা হয়।
সম্ভাব্য বিপদের আশঙ্কায় জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কবার্তা পাঠায়।
তবে পরবর্তী সময়ে এক হালনাগাদে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, সম্ভাব্য বিপদ কেটে যাওয়ায় সতর্কতাটি আর কার্যকর নেই। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শুক্রবার গভীর রাতে ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরী সংলগ্ন এলাকায় অভিযান চালায় সৌদি জোট।
যদিও হুথিরা কামারান দ্বীপ ও টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে, তবে জোটের দাবি অনুযায়ী কোনো বন্দর লক্ষ্যবস্তু করা হয়নি এবং সব সামুদ্রিক পথ খোলা রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন