নজর বিডি
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীতে ‘তুলিতে জুলাই আর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

‘জুলাই ভূলণ্ঠিত হতে দেওয়া হবে না; জুলাই ভূলুন্ঠিত হলে আমাদের দেশ ও জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে’ বলে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম এমপি-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব ও ইমরান হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসের এক ব্যতিক্রমী মহাকাব্যিক ও মহাবিজয়ের ঐতিহাসিক বিপ্লবের নাম। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের মতো একটি মহতী উদ্দেশ্য হাসিলের জন্য দেশের আবাল-বৃদ্ধ-বনিতা বন্দুক-স্নাইপার ও সর্বাধুনিক মারাণাস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে ভয়কে জয় করে দুর্বার ও আপসহীন আন্দোলন গড়ে তুলেছিল। 

এ বিজয়ের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত এবং সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। কিন্তু রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতালিপ্সার কারণে আমাদের সেই অর্জন হাতছাড়া হতে চলছে। তবে দেশপ্রেমিক ছাত্র-জনতা সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’ এ সময় তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমাদের তরুণদের রক্তের বিনিময়েই জুলাই বিজয় এসেছে। কিন্তু সরকার জুলাই-বিচ্যুত হয়ে জুলাই সনদ উপেক্ষা করছে। তারা সংবিধানের অপব্যাখ্যা করে ও বিভ্রান্তি সৃষ্টি করে জুলাই সনদকে পাশ কাটাতে চাচ্ছে। 

সরকার জুলাই সনদ নিয়ে ভানুমতীর খেলায় মেতে উঠেছে।’ টালবাহানা পরিহার করে অবিলম্বে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি সতর্ক করেন যে, অন্যথায় সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ‘তুলিতে জুলাই আর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত