ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে কেন্দ্রের সঙ্গে আলোচনার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে সিজেপি জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা হবে না। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এক্সে জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপস করা হবে না এবং তাঁকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে আলোচনার কোনো অর্থ হয় না।
শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। আজ শনিবার বিকেলে তাদের তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সিজেপি প্রধানত তিনটি দাবি জানিয়ে আসছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান। এনডিটিভি জানায়, শুক্রবারের বৈঠকে কেন্দ্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি দুটিতে নীতিগতভাবে একমত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন কোনো স্পষ্ট বার্তা দেয়নি। তবে শেষ পর্যন্ত পদত্যাগের পথেই হাঁটলেন ভারতীয় শিক্ষামন্ত্রী।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন