হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে সেখানে সরাসরি কোনো আগুনের বড় ধরনের অস্তিত্ব না পাওয়া গেলেও পাশের একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা গেছে।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় সরাসরি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে কার্গো ভিলেজের পাশে অবস্থিত একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা দ্রুত সেই ধোঁয়া ও সুপ্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ময়লার স্তূপে কীভাবে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত তথ্য জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন