নজর বিডি

জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি হামলা, নিহত ১

জার্মানির বার্লিনে সমকামীদের একটি মিছিলে ('প্রাইড প্যারেড') দ্রুতগতির একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্ক এলাকার আহোরেনস্টেইগ সড়কে সাদা রঙের একটি গাড়ি মিছিলের মধ্যে ঢুকে মানুষের ওপর হামলা চালায়। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হামলাটি চালানো গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বার্লিন পুলিশ এলাকাটিতে সাধারণ মানুষকে চলাচলে সতর্ক করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর সমকামীদের সেই মিছিলটি বাতিল ঘোষণা করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি হামলা, নিহত ১

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

জার্মানির বার্লিনে সমকামীদের একটি মিছিলে ('প্রাইড প্যারেড') দ্রুতগতির একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্ক এলাকার আহোরেনস্টেইগ সড়কে সাদা রঙের একটি গাড়ি মিছিলের মধ্যে ঢুকে মানুষের ওপর হামলা চালায়। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হামলাটি চালানো গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বার্লিন পুলিশ এলাকাটিতে সাধারণ মানুষকে চলাচলে সতর্ক করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর সমকামীদের সেই মিছিলটি বাতিল ঘোষণা করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত