নজর বিডি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেক দেশ তাদের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত কাজ করছেন। বিনিয়োগ প্রক্রিয়া দিনক্ষণ বা চাঁদ দেখে হবে না, তবে প্রক্রিয়াটি শুরু হয়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারসহ পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে গতিশীল করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেগুলোই গ্রহণ করছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি ও কৃষিভিত্তিক বিভিন্ন খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতিতেও বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।

ক্রীড়া খাতেও প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়া কূটনীতিকে কাজে লাগিয়ে খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে।

ব্লু-ইকোনমি (সমুদ্র অর্থনীতি) নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ব্লু-ইকোনমি সরকারের অন্যতম অগ্রাধিকারের জায়গা। ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বজুড়ে বাংলাদেশে সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগের প্রচুর আগ্রহ ও সুযোগ রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেক দেশ তাদের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত কাজ করছেন। বিনিয়োগ প্রক্রিয়া দিনক্ষণ বা চাঁদ দেখে হবে না, তবে প্রক্রিয়াটি শুরু হয়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারসহ পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে গতিশীল করার জন্য যেসব নীতি বা পদক্ষেপ নেওয়া দরকার, সরকার এখন সেগুলোই গ্রহণ করছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাতগুলো সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি ও কৃষিভিত্তিক বিভিন্ন খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, কুটির শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতিতেও বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।

ক্রীড়া খাতেও প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়া কূটনীতিকে কাজে লাগিয়ে খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে।

ব্লু-ইকোনমি (সমুদ্র অর্থনীতি) নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ব্লু-ইকোনমি সরকারের অন্যতম অগ্রাধিকারের জায়গা। ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বজুড়ে বাংলাদেশে সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগের প্রচুর আগ্রহ ও সুযোগ রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত