নজর বিডি

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চালিয়ে হামলা করা সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি-কে গুলি করে হত্যা করেছে বার্লিন পুলিশ। 

গতকাল রোববার (২৬ জুলাই) বার্লিনের পশ্চিমাঞ্চলীয় উপশহর স্পান্দাও-তে নিহত হয়েছেন আবদুল।

বার্লিন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ২১ বছর বয়সী আবদুল বাল্লাউত ধরা পড়ার পর তাকে প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি ছুরি হাতে আক্রমণের জন্য ছুটে এলে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এতে আবদুল ঘটনাস্থলেই নিহত হন।

গত শনিবার স্থানীয় সময় রাত ১০টায় বার্লিনের টিয়ারগার্টেন পার্কের কাছে সমকামীদের মিছিল বার্লিন প্রাইডে গাড়ি হামলার ঘটনা ঘটে, এতে একজন নারী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন। এই ২৯ জনের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

হামলার প্রধান এবং একমাত্র সন্দেহভাজন আসামি ছিলেন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি। পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে আবদুলের।

শনিবারের হামলার পরপরই বার্লিন ও তার আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। অভিযান শুরুর ১২ ঘণ্টার মধ্যেই নিহত হন আবদুল।

পুলিশ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, শনিবার নিজেদের বার্ষিক পদযাত্রা বার্লিন প্রাইডে যোগ দিতে জড়ো হয়েছিলেন বার্লিনভিত্তিক সমকামীরা। স্থানীয় সময় রাত ১০ টার দিকে পদযাত্রা যখন টিয়েরগার্টেন পার্ক এলাকায় আসে, সে সময় একটি সাদা রঙের ভ্যানগাড়ি দিয়ে মিছিলে হামলা চালানো হয়। গাড়িটি চালাচ্ছিলেন আবদুল এবং প্রাথমিক হামলার পর গাড়ি থেকে নেমে পদযাত্রায় আগতদের লক্ষ্য করে ছুরি হাতেও ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তবে ছুরিকাঘাতে কয়েক জনকে আহত করার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।

আবদুল নিহত হওয়ার আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ বার্লিনে হামলার ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বলেছিলেন, “আমরা এমন একজন সন্দেহভাজন অপরাধীকে ধরার চেষ্টা করছি, যার নাম এর আগে বিপুল সংখ্যক অপরাধমূলক কর্মকাণ্ড, উগ্রপন্থা এবং ইসলামপন্থী মহলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আগে থেকেই পুলিশের রেকর্ডে আছে।”

বার্লিনের পাবলিক প্রসিকিউটর দপ্তরের রেকর্ড থেকে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে জার্মানি থেকে তুরস্ক হয়ে লেবাননে গিয়েছিলেন বাল্লাউত। তার পরিকল্পনা ছিলো লেবানন থেকে সিরিয়া গিয়ে আইএসে যোগদান করা। তবে সিরিয়ায় আর জাননি বাল্লাউত। ধারণা করা হচ্ছে লেবানন থেকেই আইএসের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার।

উগ্র ধর্মীয় ও সাম্প্রদায়িক সন্ত্রাসে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৫ সালের জুলাই মাসে বাল্লাউতকে গ্রেপ্তার করে লেবাবনন পুলিশ। পরে নভেম্বরে তাকে জার্মানিতে ফেরত পাঠানোর পর ব্রান্ডেনবার্গ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বার্লিন পুলিশ।

গত মে মাসে আবদুলকে এক বছর ১০ মাসের সাজা দিয়েছিলেন জার্মানির একটি আদালত। প্রায় এক বছর কারাবাসের পর তার আইনজীবীর আবেদনের ভিত্তিতে ৬ মাসের প্যারোল মঞ্জুর করেছিলেন আদাল। প্যারোলের ২ মাস অতিক্রান্ত হওয়ার আগেই বার্লিনে এই হামলা করেন আবদুল।

সূত্র : বিবিসি

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত