নজর বিডি

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়, পুরস্কারে কত পেলেন?

দীর্ঘ ১০ মাসের প্রতিযোগিতা শেষে পাওয়া গেল নতুন 'ইন্ডিয়ান আইডল'। ভারতের ওড়িশার তরুণী জ্যোতির্ময়ী নায়েক জিতে নিয়েছেন ‘ইন্ডিয়ান আইডল ১৬’র খেতাব। প্রথম ওড়িয়া তরুণী হিসেবে এই গৌরব অর্জন করলেন তিনি।

গতকাল গ্র্যান্ড ফিনালের মঞ্চে তার হাতে বিজয়ীর ট্রফি এবং পুরস্কার হিসেবে ২০ লাখ রুপি তুলে দেওয়া হয়।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন জবলপুরের তানিস্ক শুক্লা। ফাইনালে অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন অংশিকা চোনকার, মনরাজ বীর সিং, মাইসকম্মে বসু ও সুহেল সুফি।

জয়লাভের পর উচ্ছ্বাস প্রকাশ করে জ্যোতির্ময়ী বলেন, “দীর্ঘ এক বছরের এই যাত্রা শেষ পর্যন্ত সার্থক হয়েছে। ট্রফি জেতাটাই মূল লক্ষ্য ছিল, পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করব তা এখনো ভাবিনি।”

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী জ্যোতির্ময়ী আগে ভক্তিমূলক ও আঞ্চলিক গান গাইতেন। সংগীতের ওপর একাডেমিক ডিগ্রির পাশাপাশি তিনি মিউজিক থেরাপিস্ট হিসেবেও কাজ করেছেন। তার এই সফলতায় পরিবার ও বাবা-মায়ের পূর্ণ সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

এবারের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উষা উত্থুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল ও উর্মিলা মাতন্ডকর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়, পুরস্কারে কত পেলেন?

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ ১০ মাসের প্রতিযোগিতা শেষে পাওয়া গেল নতুন 'ইন্ডিয়ান আইডল'। ভারতের ওড়িশার তরুণী জ্যোতির্ময়ী নায়েক জিতে নিয়েছেন ‘ইন্ডিয়ান আইডল ১৬’র খেতাব। প্রথম ওড়িয়া তরুণী হিসেবে এই গৌরব অর্জন করলেন তিনি।

গতকাল গ্র্যান্ড ফিনালের মঞ্চে তার হাতে বিজয়ীর ট্রফি এবং পুরস্কার হিসেবে ২০ লাখ রুপি তুলে দেওয়া হয়।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন জবলপুরের তানিস্ক শুক্লা। ফাইনালে অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেন অংশিকা চোনকার, মনরাজ বীর সিং, মাইসকম্মে বসু ও সুহেল সুফি।

জয়লাভের পর উচ্ছ্বাস প্রকাশ করে জ্যোতির্ময়ী বলেন, “দীর্ঘ এক বছরের এই যাত্রা শেষ পর্যন্ত সার্থক হয়েছে। ট্রফি জেতাটাই মূল লক্ষ্য ছিল, পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করব তা এখনো ভাবিনি।”

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী জ্যোতির্ময়ী আগে ভক্তিমূলক ও আঞ্চলিক গান গাইতেন। সংগীতের ওপর একাডেমিক ডিগ্রির পাশাপাশি তিনি মিউজিক থেরাপিস্ট হিসেবেও কাজ করেছেন। তার এই সফলতায় পরিবার ও বাবা-মায়ের পূর্ণ সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

এবারের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ। সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উষা উত্থুপ, উদিত নারায়ণ, পাপন, কুমার শানু, শেহনাজ গিল ও উর্মিলা মাতন্ডকর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত