বয়সকে হার মানিয়ে সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার পেছনে কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, বরং ব্যতিক্রমী জীবনের অভ্যাসের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়মিত জিমের চেয়ে নিজের তৈরি বাগানে সবজি চাষ ও দৈনন্দিন কায়িক পরিশ্রমই তাঁর ফিট থাকার মূল চাবিকাঠি।
জয়া আহসান জানান, কোনো নতুন সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজনভেদে পিলাটিজ বা শারীরচর্চা করলেও নিয়মিত জিম করার প্রতি তাঁর খুব একটা আগ্রহ নেই। এর বদলে নিজের বাড়ির আঙিনায় মাটি প্রস্তুত করা থেকে শুরু করে কোদাল চালানো—সব কাজই তিনি নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
খাওয়াদাওয়ার ক্ষেত্রেও তিনি নিজের বাগানে ফলানো রাসায়নিকমুক্ত শাকসবজি প্রাধান্য দেন। তবে মাঝে মাঝে পিৎজা বা বাইরের পছন্দের খাবার খেলেও তা নিয়ে মানসিক চাপে না ভোগাকেই সুস্থতার অংশ মনে করেন তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাগান করা ও মাটির কাজ অন্যতম সেরা শারীরিক অনুশীলন। এতে ক্যালোরি ঝরার পাশাপাশি পেশি মজবুত হয়, রোদে ভিটামিন ‘ডি’ পাওয়া যায় এবং প্রকৃতির সান্নিধ্যে মানসিক চাপ কমিয়ে সার্বিক স্বাস্থ্য ভালো থাকে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন