সীমান্তে কাঁটাতারের বাঁধন পেরিয়ে বাংলাদেশি এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় নারী ভ্লগার রুবিনা মারুফ।
সম্প্রতি জমকালো আয়োজনে শুভ পরিণয় সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও আবেগঘন বার্তা শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
রুবিনা ভ্লগার হিসেবে পাকিস্তানে পরিচিতি পেলেও জন্মসূত্রে তাঁর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। ১৯৬৮ সালে তাঁর বাবা যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘ সময় পর বাবার সেই স্মৃতিবিজড়িত দেশের এক যুবককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি।
বিয়ের পর রুবিনা জানান, সীমানা পেরিয়ে এমন সূচনা এবং বাবা-মায়ের মুখে গর্বের হাসি দেখতে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন