নজর বিডি

ফের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় হলো কতো?

বলিউড তারকা সালমান খান মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় নিজের আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। ৩ কোটি ৫০ লাখ রুপিতে হাতবদল হওয়া ৭৫৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি থেকে ভালো পরিমাণ মুনাফা অর্জন করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১১ বছর আগে ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে সম্পত্তিটি কিনেছিলেন তিনি। চলতি বছরের ৯ জুলাই ফ্ল্যাটটির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এই বিক্রি থেকে সালমানের নিট লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি।

ফ্ল্যাটটির প্রতি বর্গফুট বিক্রি হয়েছে প্রায় ৪৬ হাজার টাকা দরে এবং নতুন ক্রেতা ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন।

গত দুই বছরের মধ্যে এটি সালমানের দ্বিতীয় ফ্ল্যাট বিক্রি। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই আবাসন কমপ্লেক্সের ১,৩১৮ বর্গফুট আয়তনের আরেকটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন তিনি।

তবে নিজের ফ্ল্যাটগুলো কেনাবেচা করলেও সালমান খানের মূল ঠিকানা বদলায়নি। বহু দশক ধরে বান্দ্রার বিখ্যাত ব্যান্ডস্ট্যান্ডের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ পরিবারের সঙ্গেই বসবাস করছেন তিনি।

পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগও বাড়িয়েছেন সালমান। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন আবাসিক টাওয়ার নির্মাণের অনুমোদন পেয়েছে তাঁর পরিবার, যা তাঁদের বর্তমান আবাসস্থল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি অবস্থিত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় হলো কতো?

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বলিউড তারকা সালমান খান মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় নিজের আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। ৩ কোটি ৫০ লাখ রুপিতে হাতবদল হওয়া ৭৫৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি থেকে ভালো পরিমাণ মুনাফা অর্জন করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১১ বছর আগে ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে সম্পত্তিটি কিনেছিলেন তিনি। চলতি বছরের ৯ জুলাই ফ্ল্যাটটির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এই বিক্রি থেকে সালমানের নিট লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি।

ফ্ল্যাটটির প্রতি বর্গফুট বিক্রি হয়েছে প্রায় ৪৬ হাজার টাকা দরে এবং নতুন ক্রেতা ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন।

গত দুই বছরের মধ্যে এটি সালমানের দ্বিতীয় ফ্ল্যাট বিক্রি। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই আবাসন কমপ্লেক্সের ১,৩১৮ বর্গফুট আয়তনের আরেকটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন তিনি।

তবে নিজের ফ্ল্যাটগুলো কেনাবেচা করলেও সালমান খানের মূল ঠিকানা বদলায়নি। বহু দশক ধরে বান্দ্রার বিখ্যাত ব্যান্ডস্ট্যান্ডের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ পরিবারের সঙ্গেই বসবাস করছেন তিনি।

পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগও বাড়িয়েছেন সালমান। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন আবাসিক টাওয়ার নির্মাণের অনুমোদন পেয়েছে তাঁর পরিবার, যা তাঁদের বর্তমান আবাসস্থল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি অবস্থিত।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত