ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। অভিনয়ে সদ্য পথচলা শুরু করা মালাইকা বড় বোন মেহজাবীন চৌধুরীর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন। নতুন এই জুটিকে দেখা যাবে একক নাটক ‘আমার রাজ্যে তুমি’-তে।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে তৌসিফ ও মালাইকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
নাটকটি সম্পর্কে নির্মাতা মাসরিকুল আলম বলেন, এটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হার মানে। সম্পর্কের জটিলতা এবং বিচ্ছেদের পর মানুষের মানসিক পরিবর্তনই গল্পটির মূল উপজীব্য।
তিনি বলেন, “আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্কের গল্পই না দেখুক, বরং সম্পর্ক ভেঙে যাওয়ার পর একজন মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।”
অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষ্য, গল্পটি পরিচিত আবহে এগোলেও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। পাশাপাশি মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। নতুন এই জুটির রসায়ন দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভালোবাসা, আবেগ এবং সম্পর্কের নানা বাঁক নিয়ে নির্মিত ‘আমার রাজ্যে তুমি’ খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন