নজর বিডি

শুটিং করতে গিয়ে আহত রাশমিকা

শুটিং করতে গিয়ে আহত রাশমিকা

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানার ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’‘মাইসা’—নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং করতে গিয়েই তিনি আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) পুরোপুরি ছিঁড়ে গেছে। এমন ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য কঠোর শারীরিক অনুশীলন এবং স্টান্ট করতে গিয়ে এই চোট পান অভিনেত্রী।

তবে দুর্ঘটনা কিংবা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা মানদানা।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে এই জুটি ‘গীত গোবিন্দম’‘ডিয়ার কমরেড’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

বিষয় : শুটিং করতে গিয়ে আহত রাশমিকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শুটিং করতে গিয়ে আহত রাশমিকা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানার ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’‘মাইসা’—নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং করতে গিয়েই তিনি আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) পুরোপুরি ছিঁড়ে গেছে। এমন ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য কঠোর শারীরিক অনুশীলন এবং স্টান্ট করতে গিয়ে এই চোট পান অভিনেত্রী।

তবে দুর্ঘটনা কিংবা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা মানদানা।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে এই জুটি ‘গীত গোবিন্দম’‘ডিয়ার কমরেড’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত