নজর বিডি

নির্জোর রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

নির্জোর রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ প্রকাশ হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) দেশের জনপ্রিয় সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটি মুক্তি পাবে।

এক দশকের বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে নির্জো হাবিব একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বিভিন্ন টেলিভিশন নাটকের জন্য ৬০টির বেশি গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন।

তার জনপ্রিয় গান ‘খুব একা’ ইউটিউবে এরই মধ্যে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও তার গান শুনছেন শ্রোতারা।

সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র্যান্ডে কর্মরত আছেন। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি। বিভিন্ন ভাষায় কভার গান প্রকাশের মাধ্যমেও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিজের সংগীত পৌঁছে দিচ্ছেন।

‘অবুঝ প্রেম’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম স্থানে। এতে নির্জো হাবিবের সঙ্গে মডেল ও ব্লগার মারজান মানিক অভিনয় করেছেন। ভিডিওটি পরিচালনাও করেছেন নির্জো নিজেই।

গানটির সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। গানটি লিখেছেন নির্জো হাবিব ও মিজানুর রাফি। চিত্রগ্রহণে ছিলেন আহমেদ মিন্টু ও ফাহিম ইমতিয়াজ। সম্পাদনা ও কালার করেছেন ইসমাইল হোসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নির্জোর স্ত্রী অভিনেত্রী জেরিন ভূঁইয়া।

‘অবুঝ প্রেম’-এর পর নির্জো হাবিব নতুন মিউজিক ভিডিও ‘প্রার্থনা’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এতে তার সঙ্গে থাকবেন ইংলিশ মডেল ট্যামসিন। পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে একাধিক মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের কাজও এগিয়ে চলছে।

বিষয় : নির্জোর রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নির্জোর রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কণ্ঠশিল্পী নির্জো হাবিবের নতুন রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ প্রকাশ হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) দেশের জনপ্রিয় সংগীত প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটি মুক্তি পাবে।

এক দশকের বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে নির্জো হাবিব একক অ্যালবাম ‘নিঃসঙ্গতা’, চলচ্চিত্রের প্লেব্যাক গান ‘ছুঁয়ে দিলাম’ এবং বিভিন্ন টেলিভিশন নাটকের জন্য ৬০টির বেশি গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন।

তার জনপ্রিয় গান ‘খুব একা’ ইউটিউবে এরই মধ্যে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও তার গান শুনছেন শ্রোতারা।

সংগীত পরিবারে বেড়ে ওঠা নির্জো হাবিব পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি লন্ডনের একটি রিটেইল ফ্যাশন ব্র্যান্ডে কর্মরত আছেন। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি। বিভিন্ন ভাষায় কভার গান প্রকাশের মাধ্যমেও আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিজের সংগীত পৌঁছে দিচ্ছেন।

‘অবুঝ প্রেম’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম স্থানে। এতে নির্জো হাবিবের সঙ্গে মডেল ও ব্লগার মারজান মানিক অভিনয় করেছেন। ভিডিওটি পরিচালনাও করেছেন নির্জো নিজেই।

গানটির সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। গানটি লিখেছেন নির্জো হাবিব ও মিজানুর রাফি। চিত্রগ্রহণে ছিলেন আহমেদ মিন্টু ও ফাহিম ইমতিয়াজ। সম্পাদনা ও কালার করেছেন ইসমাইল হোসেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন নির্জোর স্ত্রী অভিনেত্রী জেরিন ভূঁইয়া।

‘অবুঝ প্রেম’-এর পর নির্জো হাবিব নতুন মিউজিক ভিডিও ‘প্রার্থনা’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এতে তার সঙ্গে থাকবেন ইংলিশ মডেল ট্যামসিন। পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে একাধিক মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের কাজও এগিয়ে চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত