ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের ৩১ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে প্রিয় স্ত্রীকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ওমর সানী।
বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করে সানী লিখেছেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন ও ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।”
ওমর সানীর এই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে।
জানা যায়, ওমর সানী ও মৌসুমীর প্রথম দেখা হয় ১৯৯২ সালে। পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমায় তাদের একসঙ্গে নেওয়ার আলোচনা থেকেই পরিচয় হয় এই তারকা জুটির।
১৯৯৩ সালে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা ‘দোলা’ সিনেমায়। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। পরে ভালোবাসার পরিণতি হিসেবে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী।
দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সুখে-দুঃখে একসঙ্গে পথ চলছেন এই দম্পতি। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকায় বিবাহবার্ষিকীর দিনেও দূরত্ব রয়েছে তাদের মধ্যে। তবে ভালোবাসার বন্ধনে এখনো অটুট রয়েছেন তারা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন