নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

রোগীর অভিযোগে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

 গাইবান্ধায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেকমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত এক রোগী শামসুন্নাহার অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বলা হয়েছে। পরে তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নেন।

রোগীর অভিযোগ শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে অভিযুক্ত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রথমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলেও পরে রোগীর খরচ হওয়া ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। টাকা ফেরত দিলে বরখাস্তের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলেও মৌখিকভাবে জানান তিনি।

এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সতর্কতামূলক চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক আগমনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল না। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও ছুটিতে ছিলেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ বলেন, রোগী অফিস সময়ের পর দুপুর ২টার পরে এসেছিলেন। এ কারণে দায়িত্বরত সেকমো তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে পরামর্শ দিয়েছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

বিষয় : রোগীর অভিযোগে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রোগীর অভিযোগে ব্যবস্থা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

 গাইবান্ধায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেকমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত এক রোগী শামসুন্নাহার অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বলা হয়েছে। পরে তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নেন।

রোগীর অভিযোগ শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে অভিযুক্ত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রথমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলেও পরে রোগীর খরচ হওয়া ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। টাকা ফেরত দিলে বরখাস্তের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলেও মৌখিকভাবে জানান তিনি।

এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সতর্কতামূলক চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক আগমনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল না। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও ছুটিতে ছিলেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ বলেন, রোগী অফিস সময়ের পর দুপুর ২টার পরে এসেছিলেন। এ কারণে দায়িত্বরত সেকমো তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে পরামর্শ দিয়েছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত