নজর বিডি

বিনোদন জগতের অন্ধকার দিক ফাঁস করলেন মডেল আকাঙ্ক্ষা

ভারতের বিনোদন জগতের ঝলমলে পর্দার পেছনের এক অন্ধকার ও তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। সম্প্রতি ওটিটি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বিনোদন ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ তোলেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী ও মডেল আকাঙ্ক্ষা জানান, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পোশাক ও গ্রুমিং (প্রশিক্ষণ) বাবদ তাঁর ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিল। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব ছিল না।

আকাঙ্ক্ষা বলেন,

"ইন্ডাস্ট্রির বহু পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি, যিনি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে আসতেন। তাঁর নাম বলতে চাই না, কারণ তিনি অনেক বড় ব্যক্তিত্ব। শুনেছিলাম, তিনি অনেক প্রতিযোগীকে আর্থিক সাহায্য করেন। আমি ভেবেছিলাম তাঁর কাছ থেকে দু’মাসের জন্য সাহায্য নেব এবং পরে তাঁর সংস্থায় কাজ করে সেই টাকা শোধ করে দেব।"

সাহায্যের কথা বলা মাত্রই ওই ব্যক্তি রাজি হন এবং আকাঙ্ক্ষাকে তাঁর নিজের বাড়িতে ডাকেন।

আকাঙ্ক্ষা জানান, এর আগেও প্রশিক্ষকদের সাথে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন একা যাওয়ামাত্রই পরিস্থিতি বদলে যায়।

মর্মান্তিক সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা বলেন,

"আমি পৌঁছোতেই উনি আমাকে জড়িয়ে ধরেন এবং অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। আমি তাকে সরিয়ে দিলে তিনি বলেন—'এক বছর পর তোমাকে দেখে ভাল লাগছে, এখন তুমি বড় হয়েছ। এক বছর আগে যখন এসেছিলে, তখন তোমার চিন্তাভাবনা খুব সেকেলে ছিল। যদি তখন আমার সঙ্গে থাকতে, তা হলে এত দিনে অভিনয়ের সুযোগ পেয়ে যেতে।' এরপর তিনি সরাসরি প্রস্তাব দেন, তিনি আমাকে টাকা দেবেন, কিন্তু বদলে মাসে ৫-৬ বার তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে।"

এমন পরিস্থিতিতে আকাঙ্ক্ষা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানান এবং বলেন যে, আগে থেকে এমন উদ্দেশ্য জানলে তিনি কখনোই আসতেন না। জবাবে সেই ব্যক্তি আকাঙ্ক্ষার চিন্তাভাবনাকে আবারও ‘সেকেলে’ আখ্যা দিয়ে দাবি করেন, এই শিল্পে কাজ করতে হলে এগুলো মেনে নিয়েই এগোতে হয়।

জাতীয় স্তরের একটি অনুষ্ঠানে আকাঙ্ক্ষার মুখে এমন সাহসী সত্য প্রকাশের পর শো-এর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ তাঁর পাশে দাঁড়ান এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেন।

আকাঙ্ক্ষাকে সমবেদনা ও পূর্ণ সমর্থন জানিয়ে চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান বলেন,

"আশা করি, ওই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং বুঝতে পারছেন আজ তুমি কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাভাবনা মোটেই সেকেলে নয়, বরং একেবারে সঠিক। তোমাকে নিয়ে আমি গর্বিত।"

কাস্টিং কাউচ ও বিনোদন জগতের এই নোংরা সংস্কৃতির বিরুদ্ধে আকাঙ্ক্ষার এমন প্রকাশ্য প্রতিবাদ সামাজিক মাধ্যমেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিষয় : বিনোদন জগতের অন্ধকার দিক ফাঁস করলেন মডেল আকাঙ্ক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিনোদন জগতের অন্ধকার দিক ফাঁস করলেন মডেল আকাঙ্ক্ষা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত