২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে প্রথমবার রূপালি পর্দায় জুটি বেঁধেছিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ার পর গত বছর এই জুটি পর্দায় আসেন মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। প্রযোজকের দাবি অনুযায়ী, ঢাকাই সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে সেই ছবি।
সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে ফের পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শাকিব-ইধিকা। শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন, পরিচালক হৃদয়ের নতুন সিনেমাতেই আবার জুটি বাঁধবেন তারা। অ্যাকশন ঘরানার এই সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’।
সিনেমায় শাকিব খানের অভিনয়ের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে সবার কৌতুহল ছিল ছবির নায়িকাকে নিয়ে। ইধিকাকে নেওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হলে নির্মাতা জানান, চূড়ান্তভাবে এখনও কারও সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে নায়িকার তালিকায় যাদের নাম ভাবা হচ্ছে, তার মধ্যে ইধিকা পাল অন্যতম।
ইধিকার অভিনয়ের সম্ভাবনা একপ্রকার টিকিয়ে রেখে পরিচালক হৃদয় বলেন,
"নায়িকা হিসেবে আমরা ইধিকার কথা ভাবছি, তাই তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আমরা চূড়ান্ত ও নিশ্চিত খবর দিতে পারব।"
বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্য পরিমার্জনের কাজ চলছে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘বরবাদ’-এর মতো এই সিনেমাতেও শাকিব খানকে একজন বিধ্বংসী অ্যাকশন তারকা হিসেবে উপস্থাপন করা হবে। তবে এর গল্প এবং মেকিংয়ে থাকবে সম্পূর্ণ ভিন্নতা ও নতুন চমক।
সব ঠিক থাকলে আগামী বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খানের বিগ বাজেট সিনেমা ‘নিঃস্ব’।
বিষয় : আবার একসঙ্গে শাকিব-ইধিকা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন