নজর বিডি

কারাজীবনের অজানা গল্প জানালেন সালমান খান

রুপালি পর্দায় যার গ্ল্যামার আর অনবদ্য উপস্থিতি কোটি কোটি ভক্তকে মোহিত করে, সেই বলিপাড়ার ‘ভাইজান’ সালমান খানকেই ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কাটাতে হয়েছে চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে। বছরের পর বছর পার হয়ে গেলেও জেলের ভেতরের সেই অভিজ্ঞতা যে কতটা বিভীষিকাময় ছিল, সম্প্রতি একটি রিয়েলিটি শো-এর মঞ্চে এসে তারই এক রোমহর্ষক ও অজানা গল্প শোনালেন এই সুপারস্টার।

বাস্তবভিত্তিক প্রতিযোগিতা ‘অ্যালায়েন্স’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সালমানের ছোট ভাই সোহেল খান। কঠিন এক সপ্তাহের মুখোমুখি হওয়া ছোট ভাইয়ের পাশে দাঁড়াতেই শোতে অতিথি হয়ে এসেছিলেন সালমান। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তার অতীত কারাবাসের স্মৃতি।

সালমান বলেন, ‘অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে ছিল লোহার গরাদ। অতটুকু ছোট্ট একটা জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন মানুষ গাদাগাদি করে থাকতাম।’

কারাগারের ভেতরের অস্বাস্থ্যকর ও কঠিন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে সালমান খান জানান: পুরো ঘরে ছিল একটাই মাত্র ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। সেটির অবস্থা এতটাই খারাপ ছিল যে ওপর পর্যন্ত ময়লা জমে ভর্তি হয়ে থাকত।ছোট্ট একটি কক্ষে ধারণক্ষমতার বাইরে গাদাগাদি করে বন্দিদের রাখা হতো এবং মাঝেমধ্যেই সেখানে টিকটিকি ও নানা পোকামাকড় ঘুরে বেড়াত।

উল্লেখ্য, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিঙ্করা শিকার মামলায় সালমান খানকে চার দফায় প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।

জেলের অভিজ্ঞতা নিয়ে এর আগে ২০০৮ সালেও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন এই অভিনেতা। সে সময় নিজের মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, ‘আমি একদম স্বাভাবিক ছিলাম। আমার একমাত্র দুশ্চিন্তার বিষয় ছিল জেলের বাথরুম। আমাকে চারবার ভেতরে ঢুকতে আর বের হতে হয়েছে। কেউ যদি আপনাকে জোর করে ভেতরে ঢুকাতে চায়, তবে চুপচাপ চলে যাওয়াই ভালো। কিন্তু যখন আপনি জানবেন যে আপনি কোনো অপরাধ করেননি, তখন মাথা উঁচু করেই ভেতরে যাবেন।’

বিষয় : কারাজীবনের অজানা গল্প জানালেন সালমান খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কারাজীবনের অজানা গল্প জানালেন সালমান খান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রুপালি পর্দায় যার গ্ল্যামার আর অনবদ্য উপস্থিতি কোটি কোটি ভক্তকে মোহিত করে, সেই বলিপাড়ার ‘ভাইজান’ সালমান খানকেই ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কাটাতে হয়েছে চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে। বছরের পর বছর পার হয়ে গেলেও জেলের ভেতরের সেই অভিজ্ঞতা যে কতটা বিভীষিকাময় ছিল, সম্প্রতি একটি রিয়েলিটি শো-এর মঞ্চে এসে তারই এক রোমহর্ষক ও অজানা গল্প শোনালেন এই সুপারস্টার।

বাস্তবভিত্তিক প্রতিযোগিতা ‘অ্যালায়েন্স’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সালমানের ছোট ভাই সোহেল খান। কঠিন এক সপ্তাহের মুখোমুখি হওয়া ছোট ভাইয়ের পাশে দাঁড়াতেই শোতে অতিথি হয়ে এসেছিলেন সালমান। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তার অতীত কারাবাসের স্মৃতি।

সালমান বলেন, ‘অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে ছিল লোহার গরাদ। অতটুকু ছোট্ট একটা জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন মানুষ গাদাগাদি করে থাকতাম।’

কারাগারের ভেতরের অস্বাস্থ্যকর ও কঠিন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে সালমান খান জানান: পুরো ঘরে ছিল একটাই মাত্র ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। সেটির অবস্থা এতটাই খারাপ ছিল যে ওপর পর্যন্ত ময়লা জমে ভর্তি হয়ে থাকত।ছোট্ট একটি কক্ষে ধারণক্ষমতার বাইরে গাদাগাদি করে বন্দিদের রাখা হতো এবং মাঝেমধ্যেই সেখানে টিকটিকি ও নানা পোকামাকড় ঘুরে বেড়াত।

উল্লেখ্য, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিঙ্করা শিকার মামলায় সালমান খানকে চার দফায় প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।

জেলের অভিজ্ঞতা নিয়ে এর আগে ২০০৮ সালেও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন এই অভিনেতা। সে সময় নিজের মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, ‘আমি একদম স্বাভাবিক ছিলাম। আমার একমাত্র দুশ্চিন্তার বিষয় ছিল জেলের বাথরুম। আমাকে চারবার ভেতরে ঢুকতে আর বের হতে হয়েছে। কেউ যদি আপনাকে জোর করে ভেতরে ঢুকাতে চায়, তবে চুপচাপ চলে যাওয়াই ভালো। কিন্তু যখন আপনি জানবেন যে আপনি কোনো অপরাধ করেননি, তখন মাথা উঁচু করেই ভেতরে যাবেন।’

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত