তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি মুকসুদপুর কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব ড. কবির উদ্দিন আহমেদ।অনুষ্ঠানের শুরুতেই মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নেতিবাচক প্রভাব তুলে ধরা হলে উপস্থিত শিক্ষার্থীরা গভীর মনোযোগের সঙ্গে তা উপভোগ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং সামাজিক দায়বদ্ধতা শক্তিশালী হলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ড. কবির উদ্দিন আহমেদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে নিয়মিত এমন কর্মসূচি আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব আহমেদ, প্রভাষক বিউটি রানী ধর, সাবিনা ইয়াসমিন, হাসান সিদ্দিকসহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা, সহিংসতা এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় অভ্যস্ত করে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজ নিজ পরিবার ও সমাজে মাদকবিরোধী জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন