রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজউকের আওতাধীন তুরাগের বামনারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে জরিমানা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজউকের ইমারত পরিদর্শক, ডেসকোর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে বামনারটেকের মাদবর নগর ও ধউর এলাকায় একাধিক নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনের অবৈধ অংশ অপসারণ করা হয় এবং ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণ রোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ভবন মালিক ও নির্মাণসংশ্লিষ্টদের প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ভবন নির্মাণের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন