নজর বিডি

সাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলো উত্তাল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে থাকা জেলেদের আবহাওয়ার পরিবর্তনের ওপর সতর্ক নজর রাখা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : সাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলো উত্তাল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে থাকা জেলেদের আবহাওয়ার পরিবর্তনের ওপর সতর্ক নজর রাখা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত