নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গভীর রাতে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। সে সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। “মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।” “প্রাথমিকভাবে জানা গেছে মোটর চুরির অভিযোগে এলাকাবাসীর মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

বিষয় : রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গভীর রাতে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। সে সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। “মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।” “প্রাথমিকভাবে জানা গেছে মোটর চুরির অভিযোগে এলাকাবাসীর মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত