চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। দম্পতি দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা এবং বর্তমানে উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের টিনশেড বাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিম নিয়মিত কাজে না যাওয়ায় সকালে স্ত্রী নুরহাবা তাকে কারণ জিজ্ঞেস করেন। একপর্যায়ে ‘কেন কাজ থেকে ফেরত এসেছ’—এ প্রশ্ন নিয়ে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। এতে সলিম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কোদাল দিয়ে স্ত্রীর গায়ে আঘাত করেন।
কোদালের আঘাতে নুরহাবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত নরহাবা কুতুপালং ক্যাম্প-১-এর মৃত এরশাদ উল্লাহর মেয়ে। আটক সলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সলিমকে আটক করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন