নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে।

শনিবার (২৯ আগস্ট) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফরম বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

প্রার্থীরা নিজ নিজ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এ সময় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ইউনিয়ন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল বলেন, “দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা অনুসরণ করে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রার্থী ও ভোটারের সহযোগিতায় একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি।

বিষয় : দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে।

শনিবার (২৯ আগস্ট) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফরম বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

প্রার্থীরা নিজ নিজ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এ সময় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ইউনিয়ন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল বলেন, “দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা অনুসরণ করে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রার্থী ও ভোটারের সহযোগিতায় একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত