নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ শাশুড়ি ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচুড়িয়া গ্রামের আব্দুর রশিদ বেপারীর মেয়ে মোছা. সীমা বেগম (৩৮) এবং নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল শেখ (২১)। তারা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সীমা বেগম ও রাসেল শেখকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মো. ইউসুফ শেখের দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন