নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৫ মার্চ ২০২৪

হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফেরত পেলেন মালিকেরা

জান্নাতুল বিশ্বাস,নড়াইলঃ নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ। নড়াইলের চারটি থানায় সাধারন ডায়রির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন মডেলের ২০টি হারানো মোবাইল উদ্ধার করে। সোমবার (২৫ মার্চ) সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত মোবাইল ফোনের প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকেরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ জানায়, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই আলী হোসেন,এসআই মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। ফেব্রæয়ারি মাসে মোবাইল হারানো জিডির প্রেক্ষিতে মার্চ মাসে ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মো, শাহ্ দারা খানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। __----

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফেরত পেলেন মালিকেরা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত