নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

এবার পেট্রোল অকটেন ও ডিজেল কেরোসিনের দাম বাড়লো

এবার পেট্রোল অকটেন ও ডিজেল কেরোসিনের দাম বাড়লো। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধাতি চালু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে। নতুন পদ্ধতি চালুর প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো। নতুন দামে প্রতি লিটার পেট্রোল কিনতে ১২৪ টাকা ৫০ পয়সা ও প্রতি লিটার অকটেন কিনতে গুনতে হবে ১২৮ টাকা ৫০ পয়সা। এর আগে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা আর পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছিল। এছাড়া প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে ১০৭ টাকা হয়েছে৷ ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়েছে৷ এর আগে মার্চ মাসে ঘোষিত এপ্রিলের জন্য ধার্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এবার পেট্রোল অকটেন ও ডিজেল কেরোসিনের দাম বাড়লো

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৪

featured Image
এবার পেট্রোল অকটেন ও ডিজেল কেরোসিনের দাম বাড়লো। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধাতি চালু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে। নতুন পদ্ধতি চালুর প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো। নতুন দামে প্রতি লিটার পেট্রোল কিনতে ১২৪ টাকা ৫০ পয়সা ও প্রতি লিটার অকটেন কিনতে গুনতে হবে ১২৮ টাকা ৫০ পয়সা। এর আগে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা আর পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছিল। এছাড়া প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে ১০৭ টাকা হয়েছে৷ ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়েছে৷ এর আগে মার্চ মাসে ঘোষিত এপ্রিলের জন্য ধার্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমানো হয়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত