নজর বিডি

ভালুকায় ধান ক্ষেত থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন(৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত হাজেরা খাতুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার হাছেন আলীর  মেয়ে। মঙ্গলবার (৭ মে)সকালে উপজেলার কাচিনা পাগলা বাড়ী এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ ও ঝগড়া চলছিলো। কিছু দিন পূর্বে পারিবারিক কলহের কারণে বাবার বাড়ীতে চলে যায়। পরে আবার শাশুড়ী -ননদ  তাকে বাড়ীতে ফিরিয়ে আনে। আজ সকালে নিহতের দেবর গাছ কাটতে গিয়ে ধানক্ষেতে হাজেরা খাতুনের  মরদেহ দেখতে পান। নিহতের পরিবারের দাবী স্বামী সোহেল ধারালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলাকেটে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।  খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার ইনচার্জ  (ওসি) শাহ কামাল আকন্দ জানান,  নিহতের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে। =======

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভালুকায় ধান ক্ষেত থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৪

featured Image
ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন(৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত হাজেরা খাতুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার হাছেন আলীর  মেয়ে। মঙ্গলবার (৭ মে)সকালে উপজেলার কাচিনা পাগলা বাড়ী এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ ও ঝগড়া চলছিলো। কিছু দিন পূর্বে পারিবারিক কলহের কারণে বাবার বাড়ীতে চলে যায়। পরে আবার শাশুড়ী -ননদ  তাকে বাড়ীতে ফিরিয়ে আনে। আজ সকালে নিহতের দেবর গাছ কাটতে গিয়ে ধানক্ষেতে হাজেরা খাতুনের  মরদেহ দেখতে পান। নিহতের পরিবারের দাবী স্বামী সোহেল ধারালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলাকেটে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।  খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার ইনচার্জ  (ওসি) শাহ কামাল আকন্দ জানান,  নিহতের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে। =======

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত