নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ মে ২০২৪

পাগলা থানা এলাকায় ধানের বাম্পার ফলনে কৃষক কৃষাণীর মুখে হাসি

রাজধানী ঢাকার অদুরে গাজিপুরের শ্রীপুর উপজেলার শেষ প্রান্ত দিয়ে শুরু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৮ টি ইউনিয়ন ৭২ টি ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর পাগলা থানা। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকায় চারপাশে বেশিরভাগ ধান ক্ষেত,এককথায় কৃষি নির্ভর এলাকা যদিও কয়েকটি গ্রামে ভুট্টা সহ শাক সবজি ও অন্যান্য আবাদি ফসল উৎপাদন হয়। গতবছরের তুলনায় এবার বৈশাখী সিজনে ধানের বাম্পার ফলন হয়েছে বলে সরেজমিনে কৃষক-কৃষাণীদের কাছ থেকে জানা যায়। পাগলা থানার বেশিরভাগ এলাকায় প্রতি কাঠা তে ৫ মন করে ধান উৎপাদন হওয়ায় কৃষক কৃষাণীর মুখে হাসি লক্ষ্য করা যায়। গতবছর ৩ মন কিংবা সর্বোচ্চ কাঠা প্রতি ৪ মন ধান উৎপাদন হয়েছিল বলে জানা গেছে। এই বছর অর্থাৎ বৈশাখ মাসের শুরুতে ধানের বাজার মূল্য ছিলো প্রতি মন ১০০০ টাকা কিন্তু কিছুটা কমে গত সপ্তাহে ও ছিলো ৯০০ টাকা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এখন আজ অবদি প্রতি মন ধান ৮০০ থেকে সর্বোচ্চ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আরো জানা যায় পাগলা থানার আবহাওয়া অত্যন্ত নাতিশীতোষ্ণ বেশ ভালো থাকার কারণে এই বছর ধানের বাম্পার ফলন উৎপাদন হয়েছে। আগামীতেও ব্যপক বিস্তৃত কৃষি ফসলের জমিগুলো তে আবারও বাম্পার ফলন হবে এমনটাই প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাগলা থানা এলাকায় ধানের বাম্পার ফলনে কৃষক কৃষাণীর মুখে হাসি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৪

featured Image
রাজধানী ঢাকার অদুরে গাজিপুরের শ্রীপুর উপজেলার শেষ প্রান্ত দিয়ে শুরু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৮ টি ইউনিয়ন ৭২ টি ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর পাগলা থানা। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকায় চারপাশে বেশিরভাগ ধান ক্ষেত,এককথায় কৃষি নির্ভর এলাকা যদিও কয়েকটি গ্রামে ভুট্টা সহ শাক সবজি ও অন্যান্য আবাদি ফসল উৎপাদন হয়। গতবছরের তুলনায় এবার বৈশাখী সিজনে ধানের বাম্পার ফলন হয়েছে বলে সরেজমিনে কৃষক-কৃষাণীদের কাছ থেকে জানা যায়। পাগলা থানার বেশিরভাগ এলাকায় প্রতি কাঠা তে ৫ মন করে ধান উৎপাদন হওয়ায় কৃষক কৃষাণীর মুখে হাসি লক্ষ্য করা যায়। গতবছর ৩ মন কিংবা সর্বোচ্চ কাঠা প্রতি ৪ মন ধান উৎপাদন হয়েছিল বলে জানা গেছে। এই বছর অর্থাৎ বৈশাখ মাসের শুরুতে ধানের বাজার মূল্য ছিলো প্রতি মন ১০০০ টাকা কিন্তু কিছুটা কমে গত সপ্তাহে ও ছিলো ৯০০ টাকা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এখন আজ অবদি প্রতি মন ধান ৮০০ থেকে সর্বোচ্চ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। আরো জানা যায় পাগলা থানার আবহাওয়া অত্যন্ত নাতিশীতোষ্ণ বেশ ভালো থাকার কারণে এই বছর ধানের বাম্পার ফলন উৎপাদন হয়েছে। আগামীতেও ব্যপক বিস্তৃত কৃষি ফসলের জমিগুলো তে আবারও বাম্পার ফলন হবে এমনটাই প্রত্যাশা সবার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত