নজর বিডি

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

 নড়াইলঃ নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। শনিবার (১১ মে) নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৪

featured Image
 নড়াইলঃ নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। শনিবার (১১ মে) নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত