নজর বিডি

লোহাগড়ায় ইয়াবা গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বুরুজ শেখ (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বুরুজ শেখ উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি পূর্বপাড়া গ্রামের মৃত বদির শেখের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৩মে) সকালে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমড়ি গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বুরুজ শেখ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,মাদক ব্যবসায়ী বুরুজ শেখের বিরুদ্বে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লোহাগড়ায় ইয়াবা গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৪

featured Image
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বুরুজ শেখ (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বুরুজ শেখ উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি পূর্বপাড়া গ্রামের মৃত বদির শেখের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৩মে) সকালে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমড়ি গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বুরুজ শেখ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,মাদক ব্যবসায়ী বুরুজ শেখের বিরুদ্বে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত