নজর বিডি

পুলিশের অভিযানে নারী পাচারকারী সহ গ্রেফতার-৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির জন্য পতিতালয়ে বিক্রি করতে আটকে রাখা তিন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতো বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ। এর আগে বুধবার রাতে সাভারের ভরারী এলাকার পোড়া বাবুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল বেপারী (৪২) ও তার স্ত্রী লাইলী বেগম (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতা পল্লিতে তরুণীদের বিক্রি করতো বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারীদের চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে পতিতালয় বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সাভারের একটি ফ্ল্যাটে আটকে রাখে। প্রথমে তারা তাদের দিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরে দৌলদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় তাদের বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পুলিশের অভিযানে নারী পাচারকারী সহ গ্রেফতার-৫

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত