নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ জুন ২০২৪

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার ( ২ জুন) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। আগামী  ঈদকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি হচ্ছে। আজ সকাল ৮টা থেকে এই আসন বিক্রি শুরু হয়েছে। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় আট দিন। ঈদুল আজহায় ১৬-১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথে ছুটবে মানুষ। সব মিলিয়ে এবারের ঈদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৪

featured Image
আসন্ন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার ( ২ জুন) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। আগামী  ঈদকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি হচ্ছে। আজ সকাল ৮টা থেকে এই আসন বিক্রি শুরু হয়েছে। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেয়া হয়। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় আট দিন। ঈদুল আজহায় ১৬-১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথে ছুটবে মানুষ। সব মিলিয়ে এবারের ঈদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত